"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, "মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা মাদ্রাসা মাঠে কুশলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, আমাকে একটু সাহায্য করেন একটি বৈষম্যহীন, মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক কোটালীপাড়া-টুঙ্গিপাড়া গড়ে তুলতে। আমার সামর্থ্য যতটুকু আছে, তা দিয়েই মানুষের জন্য কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এই এলাকায় উন্নয়ন হয়েছে—এটা আমি অস্বীকার করবো না। তবে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল ও টেকসই করতে আমি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। আমাকে একবার সুযোগ দিন।
জনসভায় কুশলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রউফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিমসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরমান / আরমান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied