ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৯:২২
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও এডহক কমিটি, উপজেলা কমান্ডের উদ্যোগে শনিবার কোটালীপাড়া মুক্তিযোদ্ধা ভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেরাজুল ইসলাম। 
এ সময় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার (সদস্য, এডহক কমিটি), গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর এবং বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ লাল চৌধুরী বক্তব্য রাখেন।
উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৩৪৮ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেরাজুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
শীতবস্ত্র বিতরণে পূর্বে ইউনিয়নভিত্তিক কমিটির তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন কমান্ডারদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরমান / আরমান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত