মিরসরাইয়ে বনের পাহাড় কাটায় সক্রিয় সিন্ডিকেট
চট্টগ্রাম বন বিভাগ উত্তরের আওতাধীন মিরসরাই উপজেলার করের হাট রেঞ্জের পাহাড় কাটা থেকে শুরু করে ছড়া কাটা ও অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে একটি সিন্ডিকেট। স্থানীয় রাজনীতির সহায়তায় মাসুদ প্রকাশ কালা মাসুদ নামের এক ব্যক্তি এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে বিশ্বস্ত সূত্র নিশিÍ করেছে।
সূত্র জানায়, আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই দেশের সব সংস্থা ও প্রশাসন ব্যস্ত। সেই ব্যস্ততাকে কাজে লাগিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেছে চক্রটি। এই ফাঁকে পাহাড় খেকো ও বালু খেকোরা বেশি শ্রমিক লাগিয়ে আগের তুলনায় আরো বেশি ছড়া কেটে বালু উত্তোলন এবং পাহাড়ের মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে বলে জানা যায়।
সরেজমিনে গেলে দেখা যায়, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সামনের খীল এলাকায় অবৈধ ভাবে পাহাড়ের ছড়ায় শ্যালো মেশিন বসিয়ে পানি দিয়ে প্রথমে মাটি নরম করে নিচ্ছে।পরে শুরু করছে বেপরোয়া মাটি কাটা। স্থানীয়রা জানান, সামনে নির্বাচন তাই প্রশাসনের ব্যস্ত সময়কে কাজে লাগিয়ে রাতে দিনে চালিয়ে যাচ্ছে পাহাড় কাটার কাজ।
এই বিষয়ে করের হাট রেঞ্জ কর্মকর্তা মাহাদী হাসান বলেন, আমি এই মাসের প্রথম তারিখেই যোগদান করেছি। এখন ঢাকায় আছি, পাহাড়ের মাটি ও গাছ তাটার বিষয়টি আমি খকবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এদিকে করের হাট রেঞ্জের সামনের খীল এলাকার বিট কর্মকর্তা মো: আলাল বলেন, পাহাড় কাটা আগে যা হয়েছে ওদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে এবং সবার বিরুদ্ধে পুলিশ কেসও আছে তবু তারা বীরদর্পে তাদের অপকর্ম চালাচ্ছে। এখানে আমাদের চেষ্টার কোন কমতি নেই।
এদিকে একটি তথ্যে দেখা যায়, গত ৩রা ডিসেম্বর স্থানীয় পাহাড় খেকো মো. মাসুদ প্রকাশ কালা মাসুদ পাহাড়ে শ্যালো মেশিন লাগিয়ে পাহাড় ধ্বংস করে বালি উত্তোলন করার খবর পেলে, করের হাট বিট এর স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. আলাল উদদীন ঘটনাস্থলে গেলে স্থানীয়ভাবে ও বনবিভাগের চিহ্নিত পাহাড় খেকো মাসুদ প্রকাশ কালা মাসুদের (২৬) হামলার শিকার হন। তার সাথে থাকা সাক্ষীদেরও মারধর করেন। ঘটনায় চিকিৎসা শেষে ডেপুটি রেঞ্জার বাদী হয়ে বন মামলা এবং থানায় সাধারণ ডায়েরী করেছে সেই কালা মাসুদের বিরুদ্ধে।
এদিকে আরেকটি তথ্যে দেখা যায়, বনবিভাগের তালিকাভুক্ত পাহাড় খেকো এই কালা মাসুদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ফৌজদারি মামলা দায়ের করেন এবং সেগুন গাছ কর্তন ও পাহাড় কাটাসহ পরিবেশ ও বন আইনে অন্তত ৮/১০টি মামলা রয়েছে। এসব মামলাও তাকে অপকর্ম থেকে থামানো যাচ্ছে না।
স্থানীয়রা জানান, এই কালা মাসুদকে দমন করা না গেলে করের হাট এলাকার কোন পাহাড় আর পাহাড় থাকবেনা এবং পাহাড় কেটে সমতলভূমি হতেও সময় লাগবেনা। এবিষয়ে জানতে মিরসরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তারকে কল করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি, তবে তার হোয়াটসঅ্যাপ নম্বরে এই বিষয়ে অবহিত করেও কোন জবাব পাওয়া যায়নি।
এদিকে আবার কিছু স্থানীয়রা প্রতিবেদককে ভিন্ন তথ্যও দিয়েছেন, নির্বাচনী ব্যস্ততা আর ফ্রী এটার কোন মানে হয় না। প্রকৃত কথা হচ্ছে করের হাট রেঞ্জ কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাও কর্মচারীদের সাথে একাধিক পাহাড় খেকো আর বালি খেকোদের দহরমমহরম সম্পর্ক। ফলে তাদের মৌনসম্মতি ছাড়া এসব করা সম্ভব নয়।
এবিষয়ে জানতে বনবিভাগ চট্টগ্রাম উত্তরের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের মোবাইলে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া গেছে ফলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার