পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করতে চায়ঃ দীপেন দেওয়ান
রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) সকাল থেকে উপজেলার বনযোগীছড়া বাজার থেকে এই গনসংযোগ, লিফলেট বিতরণ পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিসেস মৈত্রী চাকমাসহ বিএনপির জেলা উপজেলার বিভিন্ন অংগ-সহযোগি স্ংগঠনের নেতৃবৃন্দ। পথ সভায় বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নসহ সকলের কল্যাণে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিন এবং বিএনপির হাতকে শক্তিশালী করুন।
তিনি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন