ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তৃণমূল নেতা নিবার্চনে লালমনিরহাটে বিএনপির ভোট


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১-১০-২০২১ বিকাল ৭:৩৫

দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলের তৃণমূল পর্যায়ে নেতৃত্ব এবং দলের ইউনিয়ন কমিটি গঠনে তৃণমূল পর্যায়ে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উত্তরের জেলা লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে সরাসরি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা।

দলীয় সূত্রে জানা গেছে, মহেন্দ্রনগর ইউনিয়নে সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সে অনুযায়ী লালমনিরহাট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমনকে প্রধান নিবার্চন কমিশনের দায়িত্ব দেয় দলটি। এরপর নির্বাচন কমিশন প্রথমে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করে। সে অনুযায়ী মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপির সদস্যপদ পূরণের মাধ্যমে মোট ৩ হাজার ৩০০ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১০০ জন আর নারী ভোটার ১ হাজার ২০০ জন। প্রত্যেক ভোটারকে বিএনপির সদস্য হিসেবে আইডি কার্ডও প্রদান করেন সংশ্লিষ্টরা। এরপর তফসিল ঘোষণা করা হয় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নিবার্চনের জন্য। ওই তফসিল অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচনে।

সরেজমিন দেখা যায়, ৩ হাজার ৩০০ ভোটারের জন্য মোট চারটি কেন্দ্র ভোটগ্রহণের জন্য করা হয়। কেন্দ্রগুলোর বাইরে প্রার্থীদের প্রতীকসংবলিত পোস্টারে ছেয়ে গেছে। এসব কেন্দ্রে বুথ অনুযায়ী প্রিসাইডিং ও পুলিং অফিসার ছিলেন মোট ৩০ জন। শুক্রবার বিকেলে ৩টায় ভোট শুরুর সাথে সাথে দলবেঁধে পুরুষদের পাশাপাশি নারীদেরও আসতে দেখা যায় ভোটকেন্দ্র। এসব নারীর মধ্যে অনেকেই কোলের সন্তান নিয়ে এসেছিলেন ভোট দিতে। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীসহ অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।

মহেন্দ্রনগর ১নং ওয়ার্ডের বাসিন্দা আসাদুল ইসলাম (৬৫) শুধু বিএনপি নয়, এভাবে প্রত্যেকটি দলের নেতা ভোটের মাধ্যমে নিবার্চন করা উচিৎ। তাহলে দলের নেতাদের যেমন জবাবদিহিতা নিশ্চিত হবে, তেমনি দেশের গণতন্ত্র অনেক মজবুত হবে বলে মনে করেন তিনি। একই কথা বলেন জয়নাল আবেদিন (৫৫) নামের অপর এক ভোটার। 

ওই ভোটকেন্দ্রের বাইরে লিফলেট নিয়ে প্রচারণা করতে দেখা যায় দিশা নামের এক তরুনীকে। জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা দুলাল হোসেন মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে ভোট করছেন। তার জন্যই আমি ভোটারদের কাছে ভোট চাচ্ছি। আর রাজনৈতিক দলের জন্য নেতা নিবার্চনে এমন ভোট গণতন্ত্রেও জন্য অনেক মঙ্গল বয়ে আনতে বলে মনে করেন ওই তরুনী।

লালমনিরহাট সদর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, মহন্দ্রেনগর ইউনিয়ন বিএনপির ৩ পদে দুজন করে মোট ছয়জন প্রতিদ্বন্দী করছে। এরমধ্যে সভপাতি পদে কলস প্রতিক নিয়ে নিবার্চন করছেন নুরুজ্জামান ও ছাতা প্রতিকে শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আবু হোসেন রিক্সা প্রতিকে আর দুলাল হোসেন ফ্যান প্রতিকে। আর সাংগঠনিক সম্পাদক পদে তালা প্রতিকে এনামুল হক এবং আজিজুল ইসলাম নিবার্চনে অংশ নেন মাছ প্রতিক নিয়ে। এসব পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল যথাক্রমে ৫০০, ৪০০ ও ৩০০ টাকায়। প্রার্থীদের প্রতিক বরাদ্দের পর টানা ১০ দিন ধরে প্রচার প্রচারণা চলছিল। এবিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়নের বাসিন্দ জানাহার হোসেন বলেন, তিনি ভোটার না হলেও টানা ১০ দিন থেকে মাইকিংসহ নানা প্রচার প্রচারণা দেখেছেন তিনি। আর ওই প্রচারণা কোন ইউনিয়ন পরিষদের ভোটের মতই দেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

মহন্দ্রেনগর ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন বলেন, ওয়ার্ড বিএনপির তালিকাভ‚ক্ত সদস্যরা নিজেদের পরিচয়পত্র নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ করেছেন। আর অন্যান্য নির্বাচনের মতোই বিএনপির এ নির্বাচনেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। 

জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক বলেন, বিএনপি পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে তৃণমূলের নেতা সরাসরি নির্বাচনের ভোটের পদ্ধতি অনুসরণ করেছে। পাশাপাশি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ারও এটি একটি প্রতিবাদ।

জামান / জামান

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত