ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১-১০-২০২১ রাত ১০:৫০
কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১ অক্টোবর (শুক্রবার)উপজেলার দক্ষিণ ধুরুং ও কৈয়ারবিল ইউনিয়নে পৃথক পৃথক সময়ে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পুকুরে ডুবে মারা যায় দক্ষিণ ধুরুং বৈদ্দর পাড়ার  কামাল হোছাইনের পুত্র রিফাত (৪)। 
 
বিকাল ৪ টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় একই ইউনিয়নের আশা হাজির পাড়ার সাদ্দাম হোসেনের এক বছরের শিশু কন্যা জান্নাতুল মাওয়া।
অপর দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুরে ডুবে মারা যায়  উত্তর কৈয়ারবিল গ্রামের হামিদুল ইসলামের কন্যা সুমাইয়া (৩)।কর্তব্যরত চিকিৎসক মো: শরীফুল ইসলাম জানান,  কুতুবদিয়ায় উদ্বেগজনক হারে পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। যা বাংলাদেশের অন্য কোন উপজেলায় হয় না।  তিনি মনে করেন শিশুদের প্রতি  অভিভাবকদের অবহেলার কারণে অকালে পানিতে ডুবে মারা যাচ্ছে শিশুগুলো। অধিকাংশ মায়েদের মোবাইল আসক্তির কারণও উল্লেখ করেন তিনি। 
 
শিশুদের পরিমিত বয়স হওয়া পর্যন্ত বাড়ির আশেপাশের পুকুরগুলো ঘেরা বেড়া দিয়ে শিশুদের জন্য নিরাপদ করার পরামর্শ দেন তিনি। 

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা