ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে এনএসআইয়ের ভুয়া ডেপুটি মেজর আটক


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২১ রাত ১০:৫৩

চট্টগ্রামের ফটিকছড়িতে এনএসআইয়ের ভ‍ুয়া ডেপুটি মেজর পরিচয়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।আটক ব্যাক্তির নাম অমল কান্তি দাশ বনিক (৪৯)।তিনি কুমিল্লার জেলার কুমিল্লা থানার ঠাকুরপাড়া এলাকার মৃত নরেন্দ্র চন্দ্রদাশ বণিকের পুত্র।

এ বিষয়ে ভূজপুর থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যাক্তি বাগান বাজার ইউপি চেয়ারম্যানের বাড়িতে  নিজেকে এসএসআই'র ডেপুটি মেজর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নমিতা হালদারের বিশেষ কর্তকর্তা পরিচয়ে চেয়ারম্যানের খোঁজ করে এবং তাঁর বাড়িতে রাত্রিযাপন করতে চাই। একইভাবে শুক্রবার সকালেও বাগান বাজার ইউপি পরিষদে গিয়ে ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয় মেম্বার ওই ব্যাক্তিকে আটক রাখে। চেয়ারম্যান রুস্তম আলী পুলিশকে এমন অভিযোগ জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আসহাব উদ্দিন বলেন, বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে ওই ব্যক্তিকে আটক করে সন্ধ্যায় থানা নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার