ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ
২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের একটি লিফট প্রায় ১০-১২ দিন ধরে বন্ধ রয়েছে। এতে রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। পাঁচ থেকে সাততলা পর্যন্ত রোগীদের কাঁধে করে বহনের ঘটনাও ঘটছে নিয়মিত।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লিফটটির মাদারবোডের সার্কিট নষ্ট হয়ে যাওয়ায় এটি বিকল রয়েছে। দ্রত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের আটতলা ভবনে র্যাম্প সিঁড়ি না থাকায় লিফট বন্ধ হলে রোগীদের একমাত্র ভরসা সাধারণ সিঁড়ি। ফলে গুরুতর অসু¯’ রোগীদের কাঁধে করে ওয়ার্ড কিংবা অপারেশন থিয়েটারে নিতে হ”েছ স্বজনদের।
নাম প্রকাশে অনি”ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন,“২০২০ সালে ভবন নির্মাণের সময় র্যাম্প সিঁড়ি না রাখাটা বড় ধরনের ত্রুটি ছিল। এখন লিফট বন্ধ হলে রোগী পরিবহনে ভয়াবহ সমস্যা তৈরি হয়।”
লিফটের সামনে দাঁড়িয়ে থাকা শাহনাজ বেগম বলেন,“হাতে ক্যানুলা লাগানো অবত্থায় ২০ মিনিট দাঁড়িয়ে থেকেও লিফটে উঠতে পারছি না। সিঁড়ি ভেঙে ওঠার মতো শক্তি নেই।” আরেক রোগী জহিরুল ইসলাম বলেন,“একটা লিফট বন্ধই থাকে, আর যেটা চলে সেটাও মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। পাঁচতলায় হেঁটে উঠতে হয়।” আমেনা বেগম নামে এক রোগী জানান, “আমি সাততলায় ভর্তি। লিফটে উঠতে পারি না, শেষ পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়। শাহ আলম নামে এক রোগীর স্বজন বলেন, “আমার ভাইকে চারতলার অপারেশন থিয়েটারে কাঁধে করে নিতে হয়েছে। এটা অমানবিক কষ্ট। শহিদুল ইসলাম বলেন,“২৪ ঘণ্টা অপারেটর থাকার কথা থাকলেও সবসময় থাকেন না। ২০ মিনিট দাঁড়িয়ে থেকেও লিফটে উঠতে পারিনি। লিফট অপারেটর রাব্বি বলেন,“লিফটটির ধারণক্ষমতা ১ হাজার ৩শ কেজি। কিন্তু‘ অনেক সময় ১৮-২০ জন একসঙ্গে উঠে পড়ে। ওভারলোডের সিগন্যাল বাজলেও কেউ নামতে চায় না। এতে লিফটের ওপর অতিরিক্ত চাপ পড়ে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন আউটডোর ও ইনডোর মিলিয়ে ৮-৯শ রোগী চিকিৎসা নেন। গড়ে ৫-৬শ রোগী ভর্তি থাকেন। দুটি লিফট থাকলেও অতিরিক্ত ব্যবহারে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
হাসপাতালের তত্ত¡াবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, “বর্তমানে একটি লিফট সচল আছে। অপরটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। দ্রত মেরামতের ব্যব¯’া নেওয়া হয়েছে।”
এমএসএম / এমএসএম
মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ