ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-৯ সুন্নি মহাজোটের প্রার্থী চেয়ার মার্কার বিশাল গণসংযোগ


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৯-১-২০২৬ দুপুর ১:২১

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সুন্নি জোটের (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) মনোনীত প্রার্থী মীর আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা অব্যাহত রয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বিকেলে তিনি লাকসাম  পৌরশহরের রাজঘাট.লাকসাম উপজেলা ইরুয়াইন, আউশপাড়া, মনোহরগঞ্জ উপজেলার আশিরপাড়, হামিরাবাগ, অশ্বতলা বিভিন্ন ইউনিয়নের সড়ক ও জনবল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। প্রচারনাকালে প্রার্থী ও তার সমর্থনের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে এবং বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী হিসেবে চেয়ার প্রতীকপক্ষে ভোট প্রার্থনা করেন। 
মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, কুরআন-সুন্নিভিত্তিক আদর্শ ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোট তাকে একক প্রার্থী হিসেবে কুমিল্লা-৯ এ মনোনয়ন দিয়েছে। গত বুধবার ভোটার সাথে কৌশল বিনিময় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এখন কেয়ার টেকার সরকার আমি আশা করি তারা সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবে। এদেশ আল্লাহর অলির দেশ। আমার প্রচারনা খুবই ভালো। তিনি ভোটারদের আরও বলেন সুন্নি মহাজোটের প্রার্থী হিসেবে আমাকে চেয়ার মার্কায় ভোট দিবেন। উপস্থিত ছিলেন- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত