টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় অভিযান
টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় অভিযান পরিচালিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম। টাঙ্গাইল সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে তেল প্রস্তুতকারী ০১ টি অবৈধ প্রতিষ্ঠান ও ছাড়পত্র নবায়ন বিহীন মেসার্স এইচ আর টি মেটাল (পূর্ব নাম- মেসার্স ব্রাদার্স মেটাল), বিসিক, সদর, টাঙ্গাইল নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। প্লাস্টিক পুড়িয়ে তেল তৈরির প্রতিষ্ঠানটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মেসার্স এইচ আর টি মেটাল (পূর্ব নাম- মেসার্স ব্রাদার্স মেটাল), বিসিক, সদর, টাঙ্গাইল নামক প্রতিষ্ঠানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীগণ, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা করেন। কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত