ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম অঞ্চল নৌ-কমান্ডার:


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১-২০২৬ বিকাল ৭:১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন চট্টগ্রাম অঞ্চল নৌ-কমান্ডার রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এবং নৌ-কন্টিনজেন্ট সদস্যদের আসছে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরের পর তিনি নৌবাহিনীর জাহাজে হাতিয়া ত্যাগ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন। 
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই  থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক