কুমিল্লা ৯ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দোলা।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সামিরা আজিম দোলা বলেন, দলের আদর্শ এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। আমার কারণে বিএনপি প্রার্থীর যেন কোনো ক্ষতি না হয় সেই চিন্তা করেই আমি সরে দাঁড়িয়েছি। একই সঙ্গে আমি বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামকে সমর্থন জানিয়েছি। এ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান