ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৩:৪৮

শীতের শিশিরভেজা সকালে সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মাতোয়ারা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৃষকের ক্ষেত। বিস্তীর্ণ দিগন্তজুড়ে হলুদ গালিচায় যেন প্রকৃতির এক অপরূপ মিতালি। আর এই হলুদের মাঝেই নিজেদের সোনালী স্বপ্ন বুনছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর কৃষি অফিসের সঠিক নির্দেশনায় এবার  সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন উপজেলার চাষীরা। কৃষকদের দাবী ফলন ভাল হলে প্রতি বিঘায় ৫ থেকে ৬ মণ ফলন পাওয়া যাবে, যা ভোজ্যতেলের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ ভাল হয়েছে। গত ২০২৪-২০২৫ অর্থ বছরে ২৯৮৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। তবে গত বছর সরিষার ফলন কম হওয়ায় চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে ২৯৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভাল হওয়ার সম্ভাবনা দেখছেন কৃষকরা। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে  ৪৭২০ মেট্রিক টন। আশা করা যাচ্ছে আগামীতে আবাদ আরো বাড়বে। ফলন বাড়াতে কৃষকরা এবার উচ্চফলনশীল জাতের দিকেই বেশি ঝুঁকেছেন। মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে বারি সরিষা-১৪, ১৭, ১৮, ২০ এবং বিনা সরিষা-৯, ১১ ও ১২ সহ বিভিন্ন উন্নত জাত।
কৃষকরা বলছেন, বর্তমান বাজারে প্রতি মণ সরিষা প্রায় ৪২০০ থেকে ৪৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকরা আশা করছেন, ফলন ভালো হলে ভালো লাভ থাকবে। সরিষার এই বাম্পার ফলন কেবল স্থানীয় ভোজ্যতেলের চাহিদাই মেটাবে না, বরং অর্থনৈতিকভাবেও এই অঞ্চলের কৃষকদের স্বাবলম্বী করে তুলবে। 
উপজেলার দিঘলিয়া এলাকার কৃষক আবু আহাদ বলেন, এ বছর আবহাওয়া বেশ ভালো। গত বছরের তুলনায় রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ অনেক কম। সব ঠিক থাকলে এবার ঘরভর্তি সরিষা তুলব বলে আশা করছি।
হরগজ এলাকার কৃষক নাজমুল আলম বিপুল জানান,সময়মতো সরকারি বীজ ও সার পাওয়ায় চাষ সহজ হয়েছে। কৃষি অফিসের কর্মকর্তারা নিয়মিত মাঠে এসে পরামর্শ দিচ্ছেন। ফসল দেখে বুকটা ভরে যাচ্ছে।
হরগজ পুর্ব নগর ব্লকের উপসহকারী কর্মকর্তা আব্দুল গফুর জানান, সরিষার ব্যাপক আবাদের লক্ষে কৃষকের মাঝে উন্নত মানের বীজ ও সারসহ বিশেষ কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। সব সময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনিয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। কৃষকরা পরামর্শ অনুযায়ী চাষাবাদ করছে। এবছর ফলনও অনেক ভাল হবে আশা করছি
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম জানান, এ বছর উপজেলার ৩৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত মানের বীজ ও সারসহ বিশেষ কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রেখেছি। রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব কম থাকার পাশাপাশি আবহাওয়া ভাল থাকায় আমরা আশা করছি এ বছর উপজেলায় সরিষার রেকর্ড পরিমাণ উৎপাদন বা বাম্পার ফলন হবে।

Aminur / Aminur

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা