ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাই : অধ্যাপক মোক্তার আলী
আগামীর বাংলাদেশ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবার আহবান জানান। তিনি আরো বলেন আমরা জনগণের সেবক হতে চাই। বিশেষ করে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিতে চাই। সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত কেশবপুর উপজেলাকে গড়তে চাই। এ উপজেলায় জমি দখল, বাড়ি দখল, ঘের দখল, দখলবাজদের কোন স্থান হবে না। যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনো মানুষের বন্ধু হতে পারেনা। বরং মানবশত্রু হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সকল ক্ষেত্রে সব জায়গায় ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সে কারণে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাই। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ১১ দলীয় ঐক্যের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫নং মঙ্গকোট ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি-২৬) বিকেলে মঙ্গলকোট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রেজাউল ইসলাম-এর সভাপতিত্বে ও মঙ্গলকোট ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ওয়াহিদুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ আব্দুস সামাদ, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন, এন সি পি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য আলফাজুর রহমান, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সমাজ কল্যাণ ও প্রচার সম্পাদক কৃষিবিদ প্রভাষক তাজামুল ইসলাম প্রমুখ। এ সময় অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামী ও উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর