ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নাচোল উপজেলা কে পৌরসভার মত রোল মডেল হিসেবে গড়ে তুলবো চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:২৪

আজ শুত্রবার ৩০শে জানুয়ারী  সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৩ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খেসবা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
প্রচারণাকালে আয়োজিত পথসভায় মোঃ আমিনুল ইসলাম বলেন,
“এই নির্বাচন শুধু একটি প্রতীকের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। সবাই এক হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।”
তিনি আরও বলেন,
“বিএনপি সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই ধানের শীষ প্রতীক। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের রুখে দিতে পারবে না।”
পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, ১ নং ওয়ার্ড সদস্য শাজাহান আলী, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তাঁরা সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।
পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

Aminur / Aminur

তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু।

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

জীববৈচিত্র্য সংরক্ষণে চুয়াডাঙ্গায় রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়গঞ্জে টিটিসি নিয়ে পাল্টাপাল্টি সমাবেশ, সিদ্ধান্তের অপেক্ষায় দুই এলাকা

দৌলতপুরে পুলিশ পরিচয়ে ইয়াবা, নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

জলাবদ্ধতায় কাজে আসেনি ১৪০ কোটি টাকার প্রকল্প–ডুবছে ভবদহ

মগনামার মটকাভাঙ্গা সড়কের বেহাল দশা, সড়ক নয় যেন চাষের জমি

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

রাণীশংকৈলে মডেল মসজিদের উদ্বোধন

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু : স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লেন স্থানীয়রা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, একই পরিবারের দগ্ধ ৩

ট্রেনের ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ