ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে ভাতিজার টেটার আঘাতে বিএনপি নেতার মৃত্যু


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:২৭

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজার হামলায় সাবেক ইউপি সদস্য মো. কামাল উদ্দিন (৫৩) নিহতের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কামাল উদ্দিন আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি ভিটাদিয়া গ্রামের মরহুম হাজী খুর্শিদ মেম্বারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. কামাল উদ্দিনে সঙ্গে তার আপন ভাই জালাল উদ্দিন মাস্টার ও ভাতিজা সাদ্দাম হোসেনের পৈত্রিক জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জালাল উদ্দিন মাস্টার ও তার ছেলে সাদ্দাম হোসেন দেশীয় অস্ত্র নিয়ে কামাল উদ্দিন ও তার ছেলে কাকন মিয়াকে (১৪) কুপিয়ে গুরুতর আহত করেন।
আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কামাল উদ্দিনের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার ছেলে কাকন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Aminur / Aminur

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়