মাগুরায় আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ বিএনপি ও যুবদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী
মাগুরা শালিখায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আপন দুই ভাই; একজন শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং অন্যজন শালিখা থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। তাঁরা উভয়েই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে। পুলিশ জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। ভোর ৬টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। অভিযানকালে তাঁদের থেকে দুইটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ ছাড়াও তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী। শালিখা থানা সূত্র জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই নেতা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।
Aminur / Aminur
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন