ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:৩৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ‍(ইউএনও) বিপাশা হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর (সাময়িক বরখাস্তকৃত) বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরনার্থী শিবিরের জনৈক ব্যক্তিকে নাগরিক সনদপত্র প্রদান সংক্রান্ত অভিযোগ কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তদন্তকালে তদন্ত প্রতিবেদনকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সজ্ঞানে ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশে বিভিন্ন জাল নথি ও সনদ বই তৈরি করেন প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক।’
একই সঙ্গে অফিসের গোপনীয়তা রক্ষা না করে অভিযোগ সংশ্লিষ্ট অনেক নথি অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানের বাড়িতে স্থানান্তর করতে সহযোগিতা করেছেন বলে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওই তদন্ত প্রতিবেদনটি দাখিল করেছিলেন।
এর আগে রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ প্রদান করার অভিযোগে ২০২৫ সালের ২০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব নুরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পান উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন রায়। পরে লিয়াকত আলী হাইকোর্টে রিট করলে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। এতে গত ১ জানুয়ারি থেকে প্যানেল চেয়ায়ম্যান-১ এর দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী। সেই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জামতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কাশেমকে।

Aminur / Aminur

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত

বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১

চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র‍্যালি ও আলোচনা সভা

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন

আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ

চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ

রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন

​চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন