ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মীর পদত্যাগ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:৪১

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষিত ও জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী। শুক্রবার (৩০ জানুয়ারি-২০২৬) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া, মীরকাদিম পৌর) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন মহিউদ্দিন আহমেদকে সমর্থন দেন কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয় অন্য প্রার্থীকে। সেই সঙ্গে মুন্সীগঞ্জ জেলা বিএনপির গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই মুহূর্ত থেকে পদত্যাগ করছি।পদত্যাগ করা অন্যান্য নেতাকর্মীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক/সদস্য সচিবদের মধ্যে গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ ২২ নেতাকর্মী।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত