কলকাতাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল পাঞ্জাব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) চলতি আসরে শুক্রবার রাতের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে পাঞ্জাব কিংস। এ জয়ের মাধ্যমে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল লোবেশ রাহুল। এদিন ম্যাচের শুরুতে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান করে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না কলকাতার। দলীয় ১৮ রানের মাথায় ওপেনার শুভমান গিলকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে রাহুল ত্রিপাঠিকে নিয়ে ৫৫ বলে ৭২ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠেন আইয়ার। ২৬ বলে ৩৪ করে সাজঘরের পথ ধরেন ত্রিপাঠি। আইয়ার ৪৯ বলে ৯ বাউন্ডারি আর এক ছক্কায় ৬৭ রান করে আউট হন।
এরপর নিতিশ রানার ৩১ রানের ক্যামিও ইনিংস আর শেষদিকে দিনেশ কার্তিকের ১১ বলে ১১ রানে ১৬৫ রানে থামে কলকাতা।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব দুই ওপেনার লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটেই জয়ের ভিত তৈরি হয়ে যায়। দুই মিলে মাত্র ৮.৫ ওভারে তুলেন ৭০ রান। ২৭ বলে ৪০ রানে ফেরেন মায়াঙ্ক। অন্যদিকে রাহুল আউট হন ৬৭ রানে।
মাঝখানে আরও তিনটি উইকেট হারিয়েছে পাঞ্জাব। ১২ রানে নিকোলাস পুরান, ১৮ রানে এইডেন মারক্রাম এবং ৩ রান করেন দ্বীপক হুদা। আর জয় নিয়েই মাঠ ছাড়েন শাহরুখ খান ও ফ্যাবিয়ান অ্যালান। ২২ রানে শাহরুখ এবং শূন্যরানে অ্যালান অপরাজিত থাকেন।
প্রীতি / প্রীতি
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব