তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে তাড়াশে ছাত্রদলের কর্মীদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের বিজয়ে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে সমাবেত হন। পরে ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব শাহাদত হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজলা পাবলিক লাইব্রেরি চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব মির্জা হাসান আলী , উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, জেলা ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল, কলেজ শাখা ছাত্রদল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ ধানের শীষ বিজয় করতে ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরমান / আরমান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied