চিলমারীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী জনসভা
কুড়িগ্রামের চিলমারীতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুর রহমানের নির্বাচনী জনসভা, নির্বাচনী হাওয়ায় উত্তাল এখন উত্তরের জনপদ চিলমারী,রৌমারী ও রাজিবপুর। শনিবার সন্ধ্যায় উপজেলার ৫নং চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান (বিএসসি)-এর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মানিক এর প্রাণবন্ত উপস্থাপনায় ও চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল জোয়ার্দার এর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাদাকাৎ হোসেন সাজু, সহকারী অধ্যাপক ফজলুল হক, শাহ আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ হোসেন পাখি, যুব দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোতাবেক হোসেন, সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি চায়না বেগম, সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন রোজী ও তাঁতী দলের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
জনসভার প্রধান আকর্ষণ কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান (বিএসসি) আল্লাহর প্রশংসা করে তার বক্তব্য শুরু করেন। ৮০ বছর বয়সে পদার্পণ করা এই প্রবীণ নেতা নিজেকে একজন ‘কৃষক’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “কৃষিই আমার প্রধান পেশা। এই মাটিতেই আমার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে।”
নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ তুলে ধরে তিনি বলেন, “আমি নিজে একজন নদীভাঙ্গা মানুষ। নদী ভাঙনের যন্ত্রণা আমার চেয়ে বেশি কেউ বুঝবে না।” তিনি আক্ষেপ করে বলেন, অতীতে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা বা যুবকদের কর্মসংস্থানে কার্যকর কোনো ভূমিকা রাখা হয়নি। নির্বাচিত হলে এই সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি ১৯৯১ ও ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “৯১-তে স্থানীয় আবেগের কারণে জয় বঞ্চিত হয়েছিলাম এবং ১৮-তে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও তৎকালীন সরকার প্রহসন করেছিল। কিন্তু ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি আমাদের সামনে বড় সুযোগ এসেছে। এদিন ধানের শীষকে বিজয়ী করে আমাদের প্রমাণ দিতে হবে।”
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তাঁর দূরদর্শী বক্তব্য দেশের মানুষের মনে আশার আলো জাগিয়েছে।
Aminur / Aminur
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ