ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আত্রাই স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ভাসুরের হাতে রক্তাক্ত গৃহবধু


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১-২-২০২৬ দুপুর ১:৫

নওগাঁর আত্রাইয়ে বড় ভাই এর শালীর সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ কড়ায় গৃহবধু কে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার আপন ভাসুরের বিরুদ্ধে। বাঁচার জন্য চিৎকার করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী।
আত্রাই উপজেলার বিশা উত্তর পাড়া গ্রামে (২২জানুয়ারি) আনুমানিক রাত ১০টায় ভুক্তভোগী আখিঁ খাতুন কে তার শশুর বাড়ির লোকজন শশুর,শাশুড়ি ও জা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাড়ি থেকে আঁখি খাতুনকে বের করে দেয়ার চেষ্টায় প্রথমে লাথি,কিল,ঘুসি মারতে শুরু করে । এক পর্যায় ভাসুর মোঃ আনোয়ার হোসেন হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন।
এ বিষয় ভুক্তভোগী আখিঁ খাতুন বলেন, আমার ভাসুর এর বিবাহিত শালী মোছাঃ মুক্তির সঙ্গে আমার স্বামী অনেকদিন থেকে পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছে। এ বিষয়টি আমি জানার পরে আমাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে শুরু করে আমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। আমার স্বামীর অবৈধ সম্পর্কের পিছনে তার আপন বড় ভাই মোঃ আনোয়ার হোসেন এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এজন্য আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ভাসুর মোঃ আনোয়ার হোসেন তার বউ মোছাঃ মুনি বিবি ও আমার শশুর শাশুড়ী ২২তারিখ রাতে গালিগালাজ ও বেধড়ক ভাবে মারতে শুরু করে। মারার এক পর্যায়ে আমার ভাসুর আনোয়ার হাসুয়া দিয়ে আমার মাথায় কোপ মারে,আমি জীবন বাঁচানোর জন্য জোরে চিৎকার করলে এলাকাবাসীরা এসে আমাকে উদ্ধার করে আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এই ঘটনার পরে আমি আত্রাই থানায় এজাহার দায়ের করলে ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে তা পরবর্তীতে মামলা হিসেবে গণ্য হয়। কিন্তু এখন পর্যন্ত কোন আসামি ধরে নাই পুলিশ। আমি জীবনের ঝুঁকিতে আছি। এজন্য আমি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সরকার মহলের কাছে অপরাধীর দ্রুত বিচার চাই।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মোঃ রহিদুল ইসলাম বলেন আমি রাতে বাসায় আসার সময় শুনতে পাই আনোয়ারদের বাসার ভিতরে ধিম ধাম ধিম ধাম কিল-ঘুসির শব্দ হচ্ছে। আমি যখন গেটের সামনে যাই দেখি ওই মেয়ে (আঁখি খাতুন)  জীবন বাঁচানোর জন্য ছিটকে আমার সামনে এসে পড়ে গেল তার উপরে আমার ভাইস্তা আনোয়ার চার-পাঁচটা লাথি ও ঘুসি মারেন।
স্থানীয় সূত্রে জানা যায় আঁখির স্বামীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় একবার বিচার হয়েছে। ঘটনার দিন রাতে আনোয়ারদের বাড়ির ভিতরে ধুম ধাম ধুম ধাম শব্দ হচ্ছিল তারপরে (আখিঁ) ওমা বাঁচাও ওমা আমাকে বাঁচাও বলে জোরে চিৎকার করে। এরকম শব্দ শুনে আমরা বাড়ির গেটের সামনে যাওয়ার পরে ওইখানে মারপিট আমরা দেখতে পেয়েছি। তারপরে আমাদের বাড়ির ভিতর আঁখি কে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার নিয়ে আসা হলে তার ভাসুর আনোয়ার এসে হুমকি দেয় কেন তার চিকিৎসা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি আঁখির এই নির্যাতনের পিছনে জড়িত সবার কঠোর শাস্তি যেন হয়।
আত্রাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন যদি কেউ দোষ করে তারপরেও তাকে তার স্বামী বা শ্বশুর বাড়ির লোকজন শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করার ক্ষমতা রাখেনা। এখন পর্যন্ত আমি লিখিত কোন অভিযোগ পাই নাই লিখিত অভিযোগ পাইলে আমি গুরুত্ব সহকারে বিষয়টা দেখব।
আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল করিম বলেন বাদির এজাহারের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে আসামি  ধরার প্রক্রিয়া চলমান আছে।

Aminur / এমএসএম

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়