ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ দলে আরও পাঁচজনকে যুক্ত করল শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ১০:৩০

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১০ সেপ্টেস্বরের আগেই ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট দল। এবার সেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন আরও পাঁচ লঙ্কান ক্রিকেটার। ফল মোট ২৩ জন ক্রিকেটারকে নিয়েই এবার বিশ্বকাপ খেলতে যাবে দেশটির ক্রিকেট দল।

তবে পূর্বের ঘোষিত দলের এক সদস্যকে পাচ্ছে না শ্রীলঙ্কা। স্কোয়াড ঘোষণার পরেই চোট পান লাহিরু মাদুশানাকা। ফলে বিশ্বকাপ মিশনে আর যাওয়া হচ্ছে না এই ক্রিকেটারের। এদিকে স্কোয়াডে সুযোগ পাওয়া নতুন পাঁচজন ক্রিকেটার হলেন-, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, লাকশান সান্দাকান ও আসেন বান্দারা।

প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখে ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করবে শ্রীলঙ্কা দল। বাংলাদেশের মতোই শ্রীলঙ্কাকে খেলতে হবে প্রথম রাউন্ড। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড :

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ, মহিশ থিকশানা, প্রবীণ জয়বিক্রম, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, লাকশান সান্দাকান ও আসেন বান্দারা।

রিজার্ভ : অকিলা ধনঞ্জয়া, পুলিনা থারাঙ্গা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব