জামায়াত নারী ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে নারীদের প্রার্থী দেয়নি— মোঃ আবুল কালাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার বিএনপির এক নির্বাচনী পথসভায় বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, “জামায়াত ভোটারদের কাছে নারী ক্ষমতায়ন রক্ষার নানা প্রতিশ্রুতি দিচ্ছে, অথচ নিজেরাই নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি।
রোববার (০১ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের সাতেশ্বর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মা বোনদের উদ্দেশ্য বলেন স্বাধীনতার স্বপক্ষে , আপনার পক্ষে এবং আপনার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ভোটারদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় নির্মাণে সরকারের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করে জনগণের দাবি পূরণ করা হবে।
তিনি আরও বলেন, “বিএনপি দেশের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে আর্তকর্মসংস্থান সৃষ্টি করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”
তিনি বলেন, “আপনারা দীর্ঘ ১৭ বছর ধরে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ধানের শীষে ভোট দিন। জনগণ আজ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছি।”
পথসভায় আবুল কালাম আরও বলেন, “লাকসাম-মনোহরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষেই রায় দেবে ইনশাঅল্লাহ।”
এই সময় নির্বাচনী পথসভায় লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান