ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১-২-২০২৬ বিকাল ৬:১৬

যশোরের অভয়নগরে কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ টেকসই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ও কৃষিবিদ কামরুল হাসান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সদস্য মতিন গাজী, আশরাফুল আলম, রনজিত মল্লিক, আবুল হোসেনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার ও নতুন জাতের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং তা বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বাড়াতে সক্ষম হবেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার