ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম হবে : জামালপুরে জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমান
জামালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সিংহজানি স্কুল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফ, ন্যায়বিচার ও সুশাসনের ভিত্তিতেই একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সেই নেতৃত্বকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও নেতৃত্বই দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণের পথ দেখাতে পারে। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামী গণমানুষের কাছে পৌঁছাতে কাজ করছে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জেলা জামায়াতে ইসলামীর আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা বক্তব্য রাখেন।
এ সময় জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ১১ দলের মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা তুলে দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জনসভায় জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী