পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পাবনা জেলা শাখা ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়াারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে। রোববার সকাল সাড়ে ১১ টায় পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী রকিবুল ইসলাম, প্রকৌশলী মহসিন আলী,আফতান সুলতানা,এস এম মাসুদুর রহমান, প্রিন্স ইসলাম বাপ্পী,মীর মোহাম্মদ আবু জাফর, মনিরুজ্জামান, আলামিন প্রমুখ।
বক্তব্যকালে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে প্রকৌশলে উচ্চতর ডিগ্রীধারীদের প্রবেশের সুযোগ কিংবা কোটা সংরক্ষণের কোন অপকৌশল মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দরা । তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ ও ১০ম গ্রেড পদমর্যাদা দেয়া হয়েছে। এটি একটি মিমাংসিত ইস্যু। জাতির প্রয়োজনে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারিভাবে ১৯৭৮ সালে এই পদ সৃজন করা হয়েছে। এখানের কর্মধরণ অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। রাষ্ট্রীয় ব্যাপক অর্থে গবেষণা ও উদ্ভাবনের জন্য বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হয় উল্লেখ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, প্রকৌশল পেশায় নিম্নপদে প্রবেশের দাবি পক্ষান্তরে জাতীয় মেধার অপচয়। নেতৃবৃন্দ জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলে উচ্চতর ডিগ্রীধারীদের পেশা পরিবর্তনের সুযোগ বন্ধ করার দাবি জানান।
মানববন্ধনে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রী প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাডিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রীধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন