ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সাটুরিয়ায় মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৬ বিকাল ৭:২৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় নন গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন বালিয়াটি- মানিকগঞ্জ সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
মানববন্ধনে বক্তারা নবম জাতীয় বেতন স্কেল নির্বাচনের আগেই  প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 
এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা কর্মচারী  ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক  মো: সবুজ হোসেন, প্রাথমিক বিদ‍্যালয়ের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক  মো: আবুল কাশেম, সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: মজিবর রহমান,উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মো: আব্দুল মালেকসহ সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস, উপজেলা ভূমি অফিস,  উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণীসম্পদ অফিস, পল্লী সঞ্চয় ব‍্যাংক, বিআরডিবি, দারিদ্র বিমোচন অফিস, সমাজ সেবা অফিস, হিসাব রক্ষণ অফিস, মাধ‍্যমিক শিক্ষা ও শিক্ষা  অফিস, যুব উন্নয়ন, সমবায়, পিআইও অফিস ও এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের তিন শতাধিক কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ