দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা
নেত্রকোণার মোহনগঞ্জে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ভুক্তভোগী সনি আক্তার (৩৫) বাদী হয়ে এ মামলা করেন। এতে সনি আক্তারের স্বামী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহাগকে (৪০) আসামি করা হয়েছে।
আজ রোববার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গত বুধবার বিকালে উপজেলার বরকাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সনি আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে মো. সোহাগ মিয়া উপজেলার বরকাশিয়া গ্রামের নুর আহম্মদের ছেলে। সোহাগ উপজেলা যুবলীগের সদস্য।
আর ভুক্তভোগী সনি আক্তার উপজেলার গৌড়াকান্দা গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে। তিনি তিন সন্তানের জননী। সনি স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, ২০১০ সালে সোহাগ মিয়ার সাথে পারিবারিকভাবে সনি আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কিছুদিন আগে সোহাগ অনুমতি ছাড়াই এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে সোহাগের সাথে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। প্রায়ই সনিকে মারধর করত সোহাগ। সম্প্রতি সোহাগ দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে ঝগড়া আরও বেয়ে যায়। পরে সনি মোহনগঞ্জ শহরে একটি বাসায় বসবাস শুরু করে। একপর্যায়ে দুজনে মিলে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। গত বুধবার সকালে মোহনগঞ্জ শহরের একটি বাসায় তালাকের কাগজে স্বাক্ষর করার সময় সনির ওপর চড়াও হয় সোহাগ। সনিকে গলায় ওড়না পেচিয়ে টেনে হিঁচড়ে বের করে রিকশায় তুলে বরকাশিয়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায় সোহাগ। পরে বেধড়ক পেটানোর পর মুখে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে সনির ভাই গোলাম মোর্শেদ ছুটে গেলে সোহাগ তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এদিকে গোলাম মোর্শেদ গিয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সনিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে মমেক হাসাপাতালে পাঠানো হয়।
ঘটনার পর রাতেই ভুক্তভোগী গৃহবধূর ছোট ভাই গোলাম মোর্শেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তবে কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হলে টনক নড়ে পুলিশের। পরে গতকাল শনিবার ভুক্তভোগী সনি আক্তারকে ডেকে নিয়ে অভিযোগ করতে বলেন। রাতে সনি আক্তার বাদী হয়ে অভিযোগ করলে সেটি রেকর্ডভুক্ত করা হয়।
ভুক্তভোগী সনি আক্তার বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত এলাকার দিব্যি ঘুরে বেড়াচ্ছে সোহাগ। সবাইকে বলছে- পুলিশ আমাকে ধরার ক্ষমতা রাখে না। সব ম্যানেজ করা আছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে মো. সোহাগ মিয়া প্রথমে বলেন, এসব অভিযোগ মিথ্যা। গত ৬ বছর ধরে তার সাথে আমার কোন যোগাযোগ নেই। যে সাংবাদিক এই নিউজ লিখবে, আমিও তার বিরুদ্ধে লিখবো। আমার ফেসবুক আইডিতে অনেক ফলোয়ার। কিছু সময় পরে বলেন, আমি ছুরিকাঘাত করিনি, ধাক্কা দিয়েছিলাম খাটের কোনায় লেগে মুখে আঘাত পেয়েছে।
ওসি হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী