কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের সমাপনীদিনে সনদপত্র বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পরিষদের হলরুমে চলে এ প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কুড়িগ্রাম জেলার ৩০জন ও লালমনিরহাট জেলার ২০জন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত-এ-খুদা।
আরো উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ রিসোর্চ পারসন হামিদুল ইসলাম সরকার, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতসহ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
এতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ রিসোর্চ পারসন হামিদুল ইসলাম সাংবাদিকতা পেশার বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নির্বাচন রিপোর্টিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিংয়ে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় এবং সেগুলো উত্তরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এসময় নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে সাংবাদিকদের সুস্পষ্ট ও বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়াও নির্বাচনসংক্রান্ত প্রতিবেদন প্রণয়নে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ