মিসাইল হাতে ‘প্রিন্স’ লুকে শাকিব
আকাশছোঁয়া হেলিকপ্টারে বসে আছেন ঢালিউড কিং শাকিব খান। এক হাতে ধরা মিসাইল, কিন্তু চোখেমুখে যুদ্ধের বীভৎসতা নয় বরং পিয়ানোর সুরের মতো এক অদ্ভুত স্নিগ্ধতা ও গাম্ভীর্য। চোখে কালো রোদচশমা, আর তার গ্ল্যামারের সামনে যেন মধ্যদুপুরের সূর্যের তেজও ফিকে হয়ে আসছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছেন শাকিব খান। সিনেমাটির মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। পোস্টারের ট্যাগলাইন- ‘একটা শহর, একটা উপাখ্যান— ঢাকা এবার বলবে প্রিন্স এর গল্প’। যা রীতিমতো দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে ছবিটির পটভূমি সাজানো হয়েছে। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
বর্তমানে শুটিংয়ের জন্য গত দশ দিন ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান। শ্রীলঙ্কায় এখনো প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে। সেখানে তার সঙ্গী হয়েছেন কলকাতার নবাগতা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।
ছবিতে জ্যোতির্ময়ী এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করলেও প্রয়োজনে তাকেও দেখা যাবে ধুন্ধুমার অ্যাকশনে। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন দুজন নায়িকা। তাসনিয়া ফারিণের পাশাপাশি কলকাতার জ্যোতির্ময়ী থাকছেন।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়