সাকিবকে কলকাতার অধিনায়ক বানাতে বললেন তিনি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলতে এখন ওমানে অবস্থান করছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আইপিএলের দ্বিতীয় অংশে এখনও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি এই ক্রিকেট তারকা। এরপরও সাকিবেই ভরসা দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপরা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় এমন মন্তব্যই করেন তিনি।
সেরা চারে থেকে প্রথমপর্ব শেষ করতে হলে জয়ের কোনো বিকল্প নেই দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দলের ইংলিশ ব্যাটসম্যান এবং অধিনায়ক ইয়ন মরগানের নেতৃত্বে ভালো কিছু হবে বলেই মনে করছেন চোপরা। আর ব্যাট হাতে মরগান পারফরম্যান্স দেখে হতাশা ছাড়া কিছুই খুঁছে পাচ্ছেন না তিনি।
টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বিরোধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।’
মরগানের প্রতি সহানুভূতি জানিয়ে আকাশ আরও উল্লেখ করেন, ‘সেরা খেলোয়াড়দের সাথেও এমন অফ ফর্ম হতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’
ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটারের সঙ্গে সম্মতি প্রকাশ করে রি-টুইট করেছেন অনেকে। আবার কেউ কেউ সাকিবকে অধিনায়ক না বানালেও তাকে দলের ফেরার পরামর্শও দিয়েছেন।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সেরা চারে অবস্থান করলেও প্লে-অফে যাওয়ার পথটা কলকাতার খুব একটা সহজ নয়। কেননা ১২ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে কলকাতা। অন্যদিকে পাঁচে থাকা পাঞ্জাবের সংগ্রহও ১০ পয়েন্ট। তারা খেলেছে ১২টি ম্যাচ।
অন্যদিকে সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করা মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে ১১টি ম্যাচ। তাই পরের জিতলেই কলকাতাকে টপকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে ৮ পয়েন্ট নিয়ে সাতে থাকা রাজস্থানও চোখ রাঙাচ্ছে।
প্রীতি / প্রীতি
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব