ভোট একটি পবিত্র আমানত, এটিকে আমরা পবিত্র জায়গায় রাখবো: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানত আমরা পবিত্র জায়গায় রাখবো। আমাদের দেশের কৃষক ভাইয়েরা রোদে পুড়ে কৃষিপণ্য উৎপাদন করেন, আমরা তাঁদের কাজের মর্যাদা দেবো। অতীত সরকারগুলো এ দেশটাকে চোরের সাম্রাজ্য বানিয়েছিল। একটি দল অহেতুক দেশে গুজব রটিয়ে যাচ্ছে; আপনারা এই গুজবে কান দেবেন না।
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী শাসনের কোনো বিকল্প নেই। স্বাধীনতার পর অনেক সরকারের কর্মকাণ্ড দেখেছি, এখন আর তাদের দরকার নেই। আমরা ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো, যেখানে চাঁদাবাজ, দুর্নীতি, মাদক ও জবরদখল থাকবে না। ন্যায়নিষ্ঠ ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি-কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ভালোর পক্ষে, ইসলামের পক্ষে এবং কল্যাণের পক্ষে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠান শেষে তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-৯ আসনের প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের সভাপতিত্বে সোমবার সকালে লাকসাম স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে মুফতি আবু ইউসুফ ফারুকী, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা মোরশেদুল ইসলাম, আলহাজ নূর মিয়াসহ ইসলামী আন্দোলন ও এর অঙ্গ সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ