ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২-২-২০২৬ দুপুর ১:১১

৯ম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীরা টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া জেলা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন।
কর্মসূচি ঘোষণাকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুখ্য সমন্বয়ক মোঃ আবু বক্করসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও ৯ম পে স্কেল বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
বক্তারা আরও বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দাবি মেনে নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের