ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না: মনোহরগঞ্জে মো. আবুল কালাম


মনোহরগঞ্জ  প্রতিনিধি  photo মনোহরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-২-২০২৬ দুপুর ১:১৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে রাত ৯টায় মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম। তিনি বলেন, ধানের শীষের পক্ষ নেওয়ায় গত ১৭ বছর নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মহানায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ ফ্যাসিস্ট মুক্ত। দীর্ঘ বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীন পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। তাই আগামী নির্বাচনে মানুষ উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে উন্মুখ হয়ে আছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় আসলে মনোহরগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। তারেক রহমানের তৈরি করা রূপরেখা অনুযায়ী দেশ পরিচালনা করে বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আবুল কালাম আরও বলেন, লাকসাম-মনোহরগঞ্জের বিএনপি বর্তমানে যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং এই ঐক্যবদ্ধ শক্তিকে কেউ পরাজিত করতে পারবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম-এর কন্যা সামিরা আজিম দোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি আবু ইউসুফ ভূঁইয়া, আবুল বাশার কিরণ, এস এম মুনছুর, শরীফ হোসেন চেয়ারম্যান ও ইউসুফ পাটোয়ারী। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, বিএনপি নেতা এস এম শাহাদাত, আবু বকর চেয়ারম্যান, মো. শাহআলম, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকুসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান