রাজনৈতিক হয়রানি নয়, ন্যায়বিচারের প্রতিশ্রুতি ১১ দলের: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় নির্বাচনী জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয়; বরং দেশের মানুষের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ জোট গঠিত হয়েছে।
গোপালগঞ্জে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, জোট ক্ষমতায় এলে নিরপরাধ কাউকে রাজনৈতিক বা অন্য কোনো কারণে হয়রানি কিংবা মিথ্যা মামলার শিকার হতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী প্রতীক ‘রিকশা’ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, এটি শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতীক। যখন অন্যান্য যানবাহন অচল হয়ে পড়ে, তখন রিকশাই সাধারণ মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এ প্রতীক জনমানুষের আস্থা ও মুক্তির প্রতীক হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর আদর্শের কথা স্মরণ করে বলেন, গোপালগঞ্জের মাটিতে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তা অক্ষুণ্ন রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
আগামী ১২ ফেব্রুয়ারিকে গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে তিনি বলেন, ওইদিন সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হবে। তিনি জনগণকে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তি বা প্রবাসীদের নামে ভুয়া ভোট দেওয়ার কোনো অপচেষ্টা হলে তা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ