হোয়াটসঅ্যাপে এলো ‘সেলফ চ্যাট’ ফিচার
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। এর ফলে ইউজাররা পাবে বিভিন্ন ধরনের সুবিধা। ইউজারদের কথা মাথায় রেখে এই সব নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ইউজাররা যেন উন্নত পরিষেবা ও অত্যাধুনিক সুবিধা পায়, তার জন্য প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করে চলেছে। হোয়াটসঅ্যাপের এমনই একটি উন্নত ফিচার হল সেলফ চ্যাট।
কুইক নোটস ও সেভ লিঙ্কসের জন্য সেলফ চ্যাট ব্যবহার করার নির্দিষ্ট উপায় জানুন।
ডেক্সটপ অথবা ফোনের ব্রাউজার ব্যবহার করে এটি করতে হবে। সেখানে URL wa.me// আর নিজের ফোন নম্বর লিখে সার্চ করতে হবে। এবার সেই লিঙ্ক এমন দেখতে হবে- wa.me//×××××××××× যেকোনো ওয়েব ব্রাউজারে সেই URL খোলার পর, ইউজাররা একটি নতুন ওয়েব পেজের নোটিশ পাবে। সেখানে লেখা থাকবে 'চ্যাট অন WhatsApp + নিজেদের ১০ ডিজিটের মোবাইল নম্বর)'।
এবার 'কন্টিনিউ টু চ্যাট' অপশনটি সিলেক্ট করতে হবে। এবার একটি ডাউনলোড লিঙ্ক দেখা যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে, যদি ডেক্সটপ ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়। অ্যানড্রয়েড এবং আইওএস সিস্টেম ব্যবহার করলে সেক্ষেত্রেও এই লিঙ্কটি পাওয়া যাবে। অন্য আরেকটি উপায় হল হোয়াটসঅ্যাপ ওয়েব সিলেক্ট করে ডানদিকের নিচের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।
এবার সেলফ চ্যাট শুরু হবে। সেখানে নিজেদের নাম দিয়ে বা অন্য কোনও নামও সেভ করে রাখতে পারবে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী। হোয়াটসঅ্যাপের এই সেলফ চ্যাট ফিচারটি অ্যাপ এবং ওয়েব ক্লায়েন্ট এ ব্যবহার করা যাবে। যা আচমকা কিছু নোট করার প্রয়োজনে খুবই কাজে আসবে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা