আটোয়ারিতে শিক্ষা প্রকৌশলের দায়িত্ব হীনতায় ৯ মাসের নির্মান কাজ ৪ বছরেও শেষ হয়নি
পঞ্চগড়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাফিলতিতে চার বছরেও শেষ হয়নি আটোয়ারী উপজেলার উত্তর রামপুর দাখিল মাদ্রাসার ভবনের নির্মাণ কাজ।এতে ব্যাহত হচ্ছে পাঠদান আর ভোগান্তিতে রয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। সম্প্রতি সরজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের কলাম পর্যন্ত কাজ হয়ে, ছাদ ঢালাইয়ের জন্য সাটারিং চলছে।মাদ্রাসা সূত্রে জানা গেছে,শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০ মতো। নিয়মিত ১০০-১৫০ জন শিক্ষার্থী মাদ্রাসায় আসে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্যানুযায়ী, রাজস্ব বাজেটভুক্ত,শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উত্তর রামপুর দাখিল মাদ্রাসায় ৮০ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে, চারতলা ভিতযুক্ত একতলা ভবনের নির্মাণকাজ, মেসার্স মনিরা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২১ সালের অক্টোবর মাসে কার্যাদেশ দেওয়া হয়।প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয় ৯ মাস।কিন্তু কেটে গেছে প্রায় চার বছর চার মাস। এখনো পর্যন্ত ৩০ শতাংশ নির্মাণ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। যদিও প্রকৌশলী অফিসের কাগজে সেটা ৭০ শতাংশ কাজ দেখানো হয়েছে।বিল পরিশোধ করা হয়েছে ৩২ লাখ টাকা।ছাদ ঢালাই সম্পর্ন হলে ৪০ শতাংশ বাড়ার কথা জানিয়েছেন, উপ সহকারী প্রকৌশলী শ্রীমন্ত দেব শর্মা।
শিক্ষার্থীরা জানান, কয়েক বছরেও মাদ্রাসায় ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায়, চরম অনিশ্চতার মধ্য দিয়ে ক্লাস করছি।যার ফলে প্রচণ্ড গরমে খুবই কষ্ট হয়। ঝড়-বৃষ্টি হলে আরো বেশি ভোগান্তির শিকার হতে হয় আমাদের।
উত্তর রামপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট সানাউল্লাহ জানান,দীর্ঘ কয়েক বছর ধরে মাদ্রাসা ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় আমরা শ্রেণী কক্ষ সংকটে রয়েছি।বার বার শিক্ষা প্রকৌশলী অফিসের সাথে যোগাযোগ করেছি। দ্রুত নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে মেসার্স মনিরা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মুঠোফোনে বারবার কল করে কোন সাড়া পাওয়া যায়নি। পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা জানান, কাজ করার জন্য বারবার ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্পের অর্থ সংকটের কারনে এতদিনে কাজ শেষ হয়নি।আমরা ঠিকাদারকে চাপ দিচ্ছি কাজটা তারাতারি শেষ করার জন্য।বর্তমানে কাজ চলমান রয়েছে। তবে খুব তারাতারি কাজ শেষ করা হবে বলেও জানান কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ