ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আই পর্দায় আসছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রথম ধারাবাহিক প্রামাণ্যচিত্র “দূর্বার-সমরে শান্তিতে”


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-২-২০২৬ দুপুর ৪:২৬

মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায়  সদাজাগ্রত, সুদূর আফ্রিকার সংঘাতময় প্রান্তর থেকে দেশের বিস্তৃতসীমান্তে যারা শান্তির ও সংগ্রামের সাহসী সেনা-তারা বাংলাদেশসেনাবাহিনী। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের আস্থারশেষ আশ্রয়স্থল এই বাহিনীর অদম্য সাহস,ত্যাগ এবং গৌরবেরইতিহাস এবার উঠে আসছে টেলিভিশনের পর্দায় ও ডিজিটালমাধ্যমে। নির্মাতা খাইরুল ইসলাম তুফানের পরিচালনায় নির্মিতবিশেষ ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘দূর্বার-সমরে শান্তিতে’  সম্প্রচারিতহতে যাচ্ছে ৩ ফ্রেব্রুয়ারি থেকে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশটেলিভিশন (বিটিভি) এবং শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইটচ্যানেল আইতে।
বাংলোদেশের টেলিভিশন জগতের মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর এবং শাইখ সিরাজের অনুপ্রেরনায় ধারাবাহিক এই মেগা সিরিজে নির্মাতা তুফাননিপুণ মুন্সিয়ানায় তুলে ধরেছেন সেনাবাহিনীর দেশে বিদেশে বিস্তৃতকার্যক্রমের অজানা গল্প। এতে উঠে এসেছে:
* মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর জন্ম ও বীরত্বগাঁথা।
* পাহাড় ও সমতলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের নিরলসভূমিকা।
* জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ ওবিশ্বজয়ের গল্প।
* দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তার চিত্র এবং বাহিনীরআধুনিকায়ন।
 ‘দূর্বার’ নিয়ে নির্মাতা খাইরুল ইসলাম তুফান বলেন : “সেনাবাহিনীরইউনিফর্মের আড়ালে যে মানবিক ও দেশপ্রেমিক হৃদয়টি স্পন্দিত হয়, ‘দূর্বার’- সমরে শান্তিতে,এর মাধ্যমে আমরা সেই হৃদস্পন্দনটিকেইসাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। এই ধারাবাহিকপ্রামাণ্যচিত্রে কেবল তথ্যের সমাহার নয়, বরং এটি সাধারণজনগণএবং সেনাবাহিনীর মধ্যে আস্থার সম্পর্ককে আরও গভীরকরারএকটি প্রয়াস। এই প্রামাণ্য চিত্রের লক্ষ্য হলো তরুণ প্রজন্ম যেনএইসিরিজের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় এবং জানতে পারে, সমরেকিংবা শান্তিতে, তাদের সেনাবাহিনী কতটা ‘দূর্বার’।”
প্রামান্য চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পজিটিভ থিংক
নির্মাতা খাইরুল ইসলাম তুফান  এর আগে বাংলাদেশ পুলিশকেনিয়ে‘সবুজ সংকেত’ নামে (৩০০+ পর্ব) সিরিজ প্রামাণ্যচিত্র নির্মানকরেনযা প্রচারিত হওয়ার পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও‘লিগ্যালএইড: বিচারের প্রথম দরজা’ এবং সুন্দরবন ও বাঘ রক্ষায়তার নির্মিত আন্তর্জাতিক  তথ্যচিত্রগুলো সর্বমহলের নজর কেড়েছে।

এমএসএম / এমএসএম

যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

ডিভোর্স সম্পন্ন হলে তিনশো কোটি টাকা দিতে হবে থালাপতিকে!

আমার কাছে প্রেম করার কোনো সময় নেই: ম্রুনাল

‘কেউ কাজের অফার দিচ্ছে না’

বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি : কাল্কি কোয়েচলিন

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড

গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী

থালাপতি বিজয়ের নামে মামলা

বাতিল হলো অ্যাশেজের কনসার্ট

কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন কেয়া পায়েল!