পটুয়াখালী-০১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন গণ অধিকার পরিষদের ফাহিম
পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম। সোমবার সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। এর ফলে পটুয়াখালী-০১ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদ এখন থেকে একক শক্তি হিসেবে নির্বাচনী মাঠে লড়াই করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, মূলত পটুয়াখালী-০৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে দেওয়া সাংগঠনিক সমর্থনের প্রতিদান এবং দীর্ঘদিনের ‘ভ্রাতৃত্বপূর্ণ’ সম্পর্কের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্তারা একে ‘অনন্য রাজনৈতিক সমঝোতা ও ঐক্য’ হিসেবে অভিহিত করেন।
"নির্বাচনী বিধি অনুযায়ী ব্যালট পেপারে আমার প্রতীক থাকলেও, পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি শক্তিশালী জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমি আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন দিচ্ছি। এখন থেকে আমার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, তার প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার