ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্বচ্ছতা সম্মেলন কক্ষে পোস্টাল ব্যালট কার্যক্রম উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩-২-২০২৬ দুপুর ১১:১৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে গোপালগঞ্জে পোস্টাল ব্যালট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ কার্যক্রমের আয়োজন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
পোস্টাল ব্যালটের মাধ্যমে এমন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে, যারা বিভিন্ন কারণে সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না। এ তালিকায় রয়েছেন প্রবাসী বাংলাদেশি নাগরিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আইনগতভাবে কারাগারে থাকা বন্দিরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য গোপালগঞ্জে মোট ৯ হাজার ৯৯৮ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং কারাগারে থাকা বন্দিরাও রয়েছেন।
জেলা কারাগার সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে ৭২৪ জন বন্দি ছিলেন, যার মধ্যে ২২ জন নারী। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩৩ জন বন্দি—এর মধ্যে ৫ জন নারী এবং ২৮ জন পুরুষ।
কার্যক্রমের প্রথম দিনেই ৩টি ভোট গ্রহণ করা হয়েছে, যার মধ্যে একটি ভোট বাতিল হিসেবে গণ্য হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পোস্টাল ব্যালট কার্যক্রম সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, জেলা পোস্টমাস্টার উম্মে হাবিবা, গণমাধ্যমকর্মী এবং নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস