ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে নবম বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩-২-২০২৬ দুপুর ১১:৫০

নেত্রকোণার খালিয়াজুরীতে  নন গেজেটেড সরকারী  কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার ) সকাল ১১ টার দিকে খালিয়াজুরী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  গেইট  থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা  উপজেলা পরিষদ সংলগ্ন  সড়কে মানববন্ধন কর্মসূচিতে অবস্থান নেয়। 
মানববন্ধনে বক্তারা নবম জাতীয় বেতন স্কেল নির্বাচনের আগেই  প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 
এই সময় উপস্থিত ছিলেন  খালিয়াজুরী উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 
এছাড়াও খালিয়াজুরী প্রাথমিক বিদ‍্যালয়ের  শিক্ষক  সমিতির  সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের কর্মচারীরা,  উপজেলা ভূমি অফিস,  উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণীসম্পদ অফিস, পল্লী সঞ্চয় ব‍্যাংক, বিআরডিবি, দারিদ্র বিমোচন অফিস, সমাজ সেবা অফিস, হিসাব রক্ষণ অফিস, মাধ‍্যমিক শিক্ষা ও প্রাথমিক  শিক্ষা  অফিস, যুব উন্নয়ন, সমবায়, পিআইও অফিস ও এলজিইডিসহ বিভিন্ন দপ্তরের তিন শতাধিক কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে আন্দোলন কারীরা বলেন,পে স্কেলের দ্রুত বাস্তবায়ন চাই।পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা চলমান থাকবে।  তারা আরো বলেন,৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি চলবে।একই সময়ে সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে দপ্তরে দপ্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ৫ তারিখের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে ৬ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০ টায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশাল গণজমায়েত হবে এবং গণজমায়েত থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পে স্কেল দেয়ার জন্য ছয় মাস আগে পে কমিশন গঠন  করেছিল সরকার। পে কমিশন রিপোর্ট ডিসেম্বরের ২১ তারিখ জমা দিয়েছে। কিন্ত এখন বাস্তবায়ন নিয়ে টালবাহানা। জ্বালানী উপদেষ্টা  বলে দিয়েছে পে স্কেল এ সরকার বাস্তবায়ন করবে না উল্টো বলেছেন আন্দোলন থামানোর জন্য তারা কমিশন গঠন করেছিল। এখন তারই প্রতিবাদ হিসেবে প্রতিবাদ চলমান রয়েছে।

Aminur / Aminur

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত