ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

শাপলা কলি এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে এই ফুল আর কোনদিন ফুটবে না : অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৬ দুপুর ১১:৫৪

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সোমবার বিকালে  বিএনপির নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 
 কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এসময়  প্রধান অতিথির বক্তবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু  বলেন,শাপলা কলি এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে এই ফুলতো আর কোনদিন ফুটবে না।
আমরা ঐ দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান স্বাধীনতার উসালগ্নে যার স্বাধীনতার   ঘোষণা করার কথা ছিল উনি আত্নসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছেন। আর আমাদের নেতা জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বলছি, যুদ্ধ ঘোষণা করেছিলেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছেন। আমার দলের প্রতিষ্ঠাতা হলো সেই, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি পরবর্তীতে চাকুরীতে ফিরিয়ে গিয়েছিলেন। কিন্তু যাদের রাষ্ট ভালো করে পরিচালনা করার কথা ছিল, তারা ভালো করে চালাতে পারেন নাই। অনেক মুরুব্বী আছেন এখানে জানেন সেই সময় আইন-শৃঙ্খলা কেমন ছিল?। 
অধ্যক্ষ আসাদুল  হাবিব আরো বলেন, ৭ কোটি মানুষ ছিলো তাদেরকেই খাবার ব্যবস্থা করা হয় নাই, গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, পএ পএিকা নিষিদ্ধ করা হয়েছিলো, অনিবার্য হয়ে পরেছিলো সেই দলের পরিনতি। জিয়াউর রহমান আবার ক্ষমতার পাদদেশে আসছেন। আপনারা সবাই জানেন আমাদের অঞ্চলে বিতরি ধান হতো এখন সেই ধান আছে জিয়াউর রহমান কত দুরদর্শী নেতা ছিলেন। উনি বিদেশ থেকে ইরি ধান নিয়ে আসলেন শ্যালো ইঞ্জিন নিয়ে আসলেন, পাওয়ার টিলার ট্রাক্টর। আগের বিরি ধান এক একরে সিজানে হতো দেড় মণ,এখন ইরি ধান হয় ১০০ মন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। 
 এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক  অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,  যুগ্ন আহবায়ক   অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

Aminur / Aminur

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ