কুতুবদিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি রোধ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সময়োচিত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১টা ৫৭ মিনিটের দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম অমজাখালি এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কুতুবদিয়ার দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে মো. আবুল হোসেন (পিতা: লেদু মিয়া) মালিকানাধীন একটি কাঁচা ঘর এবং একটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সক্ষম হন।
এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ছয় লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন নির্বাপনের কাজে নেতৃত্ব দেন কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার জনাব সোহেল আহাম্মেদ।
Aminur / Aminur
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস