বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে উপজেলায় ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীর আয়োজনে 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ'-এর ব্যনারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিলাইছড়ি থানার সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, বিগত সরকার একাধিকবার দাবি পূরণের আশ্বাস দিলেও তা কার্যকর করেনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে তারা আশা করেন, এই সরকার অতি দ্রুত তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘নবম পে-স্কেল’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রনি সরকার তার বক্তব্যে বলেন, “সরকার যদি আমাদের যৌক্তিক দাবিগুলো শোনেন, তবে তিনি অবশ্যই তা সদয় বিবেচনায় নেবেন বলে আমরা বিশ্বাস করি।”
বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের সমন্বয়ক সভাপতি চিত্ত রঞ্জন চাকমার সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য পরিদর্শক উথাই মার্মা এবং ডা. রনি সরকারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে তারা আরও কঠোর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দেবেন।
Aminur / Aminur
চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য
ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ
নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন
গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন
২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ
তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে নওগাঁ সদরের ১২৮ মণ্ডপে মণ্ডপে এমপি ধলু
বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা
এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন