ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নির্বাচিত হলে সাংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো- মনিরুল হক চৌধুরী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৩-২-২০২৬ বিকাল ৭:৩৫

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন আমি নির্বাচিত হলে সাংসদে গিয়ে প্রথম দাবি তুলবো কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আমি বিশ্বাস করি কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপাচার কমে যাবে। 
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) দূপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমরা শুধু আধুনিক শিক্ষার দিকে ধাবিত হতে হতে ইসলামী জ্ঞান থেকে ছেলে-মেয়েদের দূরে সরিয়ে দিচ্ছি। প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা ঠিকমতো কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবিষয়ে আমি ইতিমধ্যে প্রস্তাব করেও ফেলেছি। ওনি এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছে এবং দ্বীন, দেশ ও জনগনের কল্যানে সকল পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি আরো বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারী বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠণ করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে। 
মনিরুল হক চৌধুরী বলেন, আলেমরা এদেশের সম্পদ। আলেমদের উপর কোন আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব।
সুধী সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসার সভাপতি আল্লামা নুরুল হক।
সঞ্চালনায় ছিলেন, মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ও সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, রাণির বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনির হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ