গোদাগাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা উদ্যোগে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) গোদাগাড়ী উপজেলার তৈমুর চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের মানবিক নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বৃহস্পতিবার, দুপুর ১২টায় রাজশাহী জেলার মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
উক্ত জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজশাহী জেলার জনসভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক এবং লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সেক্রেটারি ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোঃ গোলাম মুর্তজা।জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, “ইনশাআল্লাহ, উক্ত জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে। লিখিত বক্তব্যে জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, “জনসভা বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আশা করি সাংবাদিক বন্ধুরাও জনসভা সফল করতে সহযোগিতা করবেন।” তিনি আরও বলেন,“আমরা একটি সুশৃঙ্খল সংগঠন। আমাদের জনশক্তি শৃঙ্খলার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ, মোঃ তাইফুর রহমান, মোঃ জালাল উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা আমীর মোঃ নূমায়ুন আলী, তানোর উপজেলা আমীর মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলী, আসনের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
Aminur / Aminur
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা