স্বর্ণ পদক অর্জন করলেন দর্শনার তরুন বিজ্ঞানি জিহাদ
থাইল্যান্ডে রোবটিক্স প্রতিযোগীতায় বাংলাদেশের মুখ হলো উজ্জল
রোবটিক্স প্রতিযোগীতায় অংশ নিয়ে একের পর এক বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করছেন দর্শনার তরুণ বিজ্ঞানি জাহিদ হাসান জিহাদ। এবার থাইল্যান্ডে রোবটিক্স প্রতিযোগীতায় অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করলেন চুয়াডাঙ্গাবাসীর গর্বিত সন্তান জিহাদ।
গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা 'ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬' এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট এন্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল 'chuadang Science & Robotics club ' এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে।
রবোটিক্স এন্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রবোটিক্স ক্লাব প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ স্বর্ণপদক অর্জন করেন।
বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। এ সময় উপস্থিত ছিলেন, থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো'র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ