পঞ্চগড়ে আওয়ামী লীগের শ্রমিক সংগঠনের ৫ শতাধিক পরিবহন শ্রমিক বিএনপিতে যোগদান
পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করেন শ্রমিকেরা।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কিছু নেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের ইতিহাস লিখিত হবে। একটা আসনের নির্বাচন মনে করার কোন কারণ নেই। আমাদের সবাইকে হাত মিলাতে হবে। আজকে আমরা এই পঞ্চগড়ে যা করবো, এটা প্রভাব সারা বাংলাদেশে পড়বে। এবং বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব আশেপাশের দেশেও একটা পড়বে।
এ সময় ধানের শীষের প্রার্থী নওশাদ জমির বলেন, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব সারা বিশ্বে পড়বে। এই একটা ভোট দিয়ে আমরা আগামীর বিশ্বে, আগামীর বাংলাদেশে আমাদের পরিবর্তনকে, ইতিহাসকে আমরা একটা দিকে ধাবিত করতে পারব। একটা দিকে প্রবাহিত করতে পারব।
একই সাথে তিনি ধানের শীষে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক থাকার আহ্বান জানান।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ